আবেদনের শেষ তারিখ
৩০ অক্টো, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
জেএসএম টেক্স লিমিটেড তাদের ঢাকা অফিসের জন্য উপযুক্ত, উদ্যমী এবং দায়িত্বশীল 'এক্সিকিউটিভ - মার্কেটিং' পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগের উদ্দেশ্যে আবেদন আহ্বান করছে। আমরা টেক্সটাইল এবং আরএমজি খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।
এই পদে আপনাকে মার্কেটিং কার্যক্রম পরিচালনা, ক্লায়েন্টদের সাথে যোগাযোগ এবং ব্যবসায়িক বৃদ্ধিতে সহায়তা করতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে apply.jsmtex@gmail.com এই ইমেইলে তাদের আপডেট করা সিভি পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনীয় যোগ্যতা
স্নাতক/সম্মান বা যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট
আরএমজি/টেক্সটাইল শিল্পে সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
আরএমজি/টেক্সটাইল শিল্পে উল্লেখযোগ্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে
নারী প্রার্থীরা এই পদের জন্য অগ্রাধিকার পাবেন
বাণিজ্যিক এবং হিসাব সংক্রান্ত কার্যক্রমে মৌলিক জ্ঞান থাকতে হবে
ভাল যোগাযোগ দক্ষতা, সাংগঠনিক এবং আইটি দক্ষতা থাকতে হবে
টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, বাইয়িং হাউজ বা রপ্তানিমুখী ব্যবসায় অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে
দায়িত্বসমূহ
টেক্সটাইল খাতে কোম্পানির পণ্য ও সেবার প্রসারে মার্কেটিং কৌশল তৈরি ও বাস্তবায়ন করা।
ক্লায়েন্ট, বায়ার এবং অভ্যন্তরীণ টিমের সাথে সমন্বয় করে অর্ডার নির্বিঘ্ন করা এবং সন্তুষ্টি নিশ্চিত করা।
প্রয়োজন অনুযায়ী বাণিজ্যিক ও হিসাব সম্পর্কিত মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা।
সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং ব্যবসায়িক চিঠিপত্র পরিচালনা করা।
দক্ষতার সাথে সেলস ও মার্কেটিং লক্ষ্যমাত্রা অর্জনে ম্যানেজমেন্টকে সহায়তা করা।
