আবেদনের শেষ তারিখ
১৮ অক্টো, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
প্রত্যাশা, একটি শীর্ষস্থানীয় সামাজিক উন্নয়ন সংস্থা, রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকেই কক্সবাজারে কাজ করে আসছে। ব্র্যাক পুলড ফান্ডের অংশীদারিত্বে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সংকটপীড়িত মানুষের ওয়াশ (WASH) সুবিধা উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি বর্তমানে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত প্রকল্পের জন্য যোগ্য নারী প্রার্থীদের নিকট হতে ‘ফিল্ড ফ্যাসিলিটেটর’ পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
ফিল্ড ফ্যাসিলিটেটর সরাসরি প্রজেক্ট ম্যানেজারের কাছে রিপোর্ট করবেন। এই পদের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। মাঠ পর্যায়ে কাজের সুবিধার্থে কাজের সময় ও পরিবেশ এনজিও প্রবিধান অনুযায়ী নির্ধারিত।
আগ্রহী প্রার্থীরা তাদের সিভি ইমেইল করুন career.prottyashi@gmail.com ঠিকানায়। আবেদন করার শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬।
প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ব্যাচেলর/অনার্স ডিগ্রি
লিঙ্গ: শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন
অভিজ্ঞতা: এনজিও, ডেভেলপমেন্ট এজেন্সি অথবা মাইক্রো-ক্রেডিট সেক্টরে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা
ইংরেজি ও বাংলায় সাবলীল যোগাযোগ দক্ষতা
কোনো স্বনামধন্য এনজিও বা আইএনজিওতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে
বৈচিত্র্যময় পরিবেশে কাজের মানসিকতা
চাপের মুখে ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করার দক্ষতা
ন্যূনতম তত্ত্বাবধানে কাজ করার সক্ষমতা
দায়িত্বসমূহ
মাঠ পর্যায়ের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
কমিউনিটির সদস্য ও ক্যাম্পের অংশগ্রহণকারীদের সাথে সরাসরি সমন্বয় করা।
সচেতনতামূলক সেশন, মিটিং এবং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা।
উপকারভোগী চিহ্নিতকরণ ও নিবন্ধনে সহায়তা করা।
মাঠ পর্যায়ে কর্মসূচির উদ্দেশ্য ও নির্দেশিকা স্পষ্টভাবে তুলে ধরা।
নিয়মিত মাঠ পরিদর্শন এবং ফলো-আপ নিশ্চিত করা।
তথ্য সংগ্রহ, সার্ভে পরিচালনা এবং মাঠ পর্যায়ের প্রতিবেদন তৈরি করা।
ক্যাম্পের কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়ন করা।
মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সুপারভাইজারকে জানানো।
স্থানীয় অংশীজন যেমন স্বেচ্ছাসেবক, শিক্ষক এবং কমিউনিটি নেতাদের সাথে সমন্বয় করা।
উপস্থিতি, রেকর্ড ও সঠিক নথিপত্র সংরক্ষণ করা।
মলোটরিং ও মূল্যায়নের জন্য ফিডব্যাক সংগ্রহ করা।
স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা প্রদান করা।
