আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক

Peoples Oriented Program Implementation (POPI) · Anywhere in Bangladesh · full time

বেতন: ৳52,296 – ৳57,774

আবেদনের শেষ তারিখ

২০ জুন, ২০২৬

সংক্ষিপ্ত বিবরণ

পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। সংস্থাটি দেশব্যাপী দারিদ্র্য, ক্ষুধা এবং সামাজিক বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে পপি সরকারি বিভিন্ন দপ্তর, আন্তর্জাতিক দাতা সংস্থা এবং ৪০টিরও বেশি উন্নয়ন অংশীদারদের সাথে সমন্বয়ের মাধ্যমে বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পপির মূল লক্ষ্য হলো এমন একটি মর্যাদাপূর্ণ ও সমতাভিত্তিক সমাজ গঠন করা যেখানে প্রতিটি নাগরিকের সমান সুযোগ থাকবে।

আমাদের ক্রমবর্ধমান ক্ষুদ্রঋণ কর্মসূচির আর্থিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে আমরা দক্ষ, অভিজ্ঞ ও দূরদর্শী 'আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক' খুঁজছি। এই পদে নির্বাচিত প্রার্থী আঞ্চলিক পর্যায়ে আর্থিক লেনদেন তত্ত্বাবধান করবেন, সাংগঠনিক নীতিমালা ও নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করবেন এবং শাখা পর্যায়ের অর্থ ব্যবস্থাপক ও হিসাবরক্ষকদের দিকনির্দেশনা প্রদান করবেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে এই ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটি একটি পূর্ণকালীন ও মাঠপর্যায়ের দায়িত্ব, যেখানে আর্থিক মনিটরিংয়ে পারদর্শিতা এবং সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় নিয়মিত ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতা

  • বাণিজ্যে স্নাতকোত্তর (এমকম) ডিগ্রি। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

  • ২০-২৫টি শাখার ফিন্যান্সিয়াল মনিটরিংয়ে অভিজ্ঞতা।

  • বয়স সর্বোচ্চ ৪৭ বছর।

  • মোটরসাইকেল চালনায় দক্ষতা।

  • কম্পিউটার ও ইন্টারনেটের বেসিক জ্ঞান।

দায়িত্বসমূহ

  • বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি এবং অগ্রগতি প্রতিবেদন দাখিলসহ জবাবদিহিতা নিশ্চিত করা।

  • অধীনস্থ শাখার হিসাব কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত যাচাই করা।

  • সফটওয়্যারের মাধ্যমে MIS ও AIS রিপোর্ট তৈরিতে সহায়তা প্রদান।

  • ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় সংক্রান্ত সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন সময়মতো দাখিল নিশ্চিত করা।

  • অধীনস্থ শাখাসমূহের আর্থিক হিসাব যাচাইকরণ।

  • শাখা অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম তত্ত্বাবধান।

  • টিম সদস্যদের কাজের পরিকল্পনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।

  • সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড প্রচার।

  • সংস্থার ঋণ নীতিমালা অনুসরণে ঋণ কার্যক্রম বাস্তবায়ন।

সুবিধাদি

  • ৬ মাস শিক্ষানবিশকালে ৫২,২৯৬ টাকা এবং স্থায়ীকরণের পর ৫৭,৭থ৪ টাকা বেতন।

  • মোবাইল ভাতা।

  • বাৎসরিক ইনক্রিমেন্ট।

  • প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি।

  • দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা।

  • শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে)।

  • সংস্থার অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের নিয়ম

নিচের ইমেইল কপি করে আপনার ইনবক্স থেকে CV পাঠান।

hr@popibd.org